সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

পাকিস্তান চীনের সহযোগিতায় চাঁদে পাঠাচ্ছে রোভার জিন্নাহ-১

পাকিস্তান চীনের সহযোগিতায় ২০২৯ সালে চাঁদে রোভার জিন্নাহ-১ পাঠানোর ঘোষণা দিয়েছে।

পাকিস্তান চীনের সহযোগিতায় চাঁদে পাঠাচ্ছে রোভার জিন্নাহ-১

প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের চাংই-৮ অভিযানের মাধ্যমে রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে। এই অঞ্চলের অত্যন্ত দুর্গম ভৌগোলিক গঠন এবং সম্ভাব্য বরফের অস্তিত্ব বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আগ্রহের কেন্দ্রবিন্দু।

ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশন (সুপারকো) জানায়, দেশব্যাপী একটি প্রতিযোগিতার মাধ্যমে ৪ হাজার প্রস্তাবের মধ্য থেকে জিন্নাহ-১ নামটি নির্বাচন করা হয়েছে।

সুপারকোর এক বিবৃতিতে বলা হয়, মোট সাতজন প্রতিযোগী জিন্নাহ-১ নামটির প্রস্তাব করেছিলেন, এবং লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়।

জিন্নাহ-১ চাঁদের পৃষ্ঠের ভূতাত্ত্বিক গঠন পর্যালোচনা করবে এবং ভবিষ্যৎ চন্দ্র গবেষণার জন্য প্রয়োজনীয় মৌলিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এই মিশন চাঁদের দক্ষিণ মেরুর চ্যালেঞ্জিং ভৌগোলিক অঞ্চলে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের লক্ষ্যেই পরিচালিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২০২৪ সালে চীনের ‘চাংই-৮’ অভিযানের সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল সুপারকো। পাকিস্তানের মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই চুক্তিকে এক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৯ সালের এই অভিযানের মধ্য দিয়ে ‘জিন্নাহ-১’ রোভারের হাত ধরে চন্দ্র গবেষণায় প্রবেশ করবে পাকিস্তান।

বিজ্ঞাপন