সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

স্পেনের সিউটায় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদার

স্পেনের সিউটায় অভিবাসীদের ঢল ঠেকাতে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত সেনা মোতায়েন।

স্পেনের সিউটায় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদার

সিউটায় আবারও অভিবাসীদের সীমান্ত পাড়ি দেওয়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন। শনিবার সীমান্তে নতুন করে ঢলের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করে প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা থেকে সিউটার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুপারমার্কেটের বাইরে অস্ত্রধারী সেনাদের অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন প্রধান সড়কে টহল দেয় পুলিশ। সীমান্তের অপর পাশে মরক্কোর উপকূলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মরক্কো কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শহর থেকে সিউটামুখি বাস ও ট্রেনে অভিবাসীদের যাত্রা ঠেকানোর চেষ্টা চলছে। স্পেনের সরকারি হিসেব অনুযায়ী, আগের অভিবাসীদের ঢলে ৭২ হাজারের বেশি মানুষ সিউটায় প্রবেশ করে।

সেই সময় অন্তত ৯৬ জনের মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় মূল ভূখণ্ড থেকে অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করে স্পেন। সিউটা হচ্ছে উত্তর আফ্রিকা উপকূলে স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর, যা ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত।

মরক্কোর সাথে সীমান্ত থাকায় দেশটির অনেকেই উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিয়ে স্প্যানিশ ভূখণ্ড সিউটায় প্রবেশের চেষ্টা করে। অতীতে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই এই প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন