জুলাই মাসে স্পেনের সেউতা অঞ্চলে অভিবাসীদের ঢলের ঘটনা সম্পর্কে মরক্কোর পরিকল্পনা ছিল এমন কোনো ‘জোরালো প্রমাণ’ নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, তিনি স্পেনের পার্লামেন্টে এ মন্তব্য করেন। সানচেজ বলেন, "কোনো আইনি বা পুলিশি প্রতিষ্ঠান, কূটনৈতিক পরিষেবা, ইউরোপীয় কমিশন কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থাও স্পেন সরকারকে এমন কোনো জোরালো প্রমাণ দেয়নি যে মরক্কো ওই ঘটনা পরিকল্পনা বা বাস্তবায়ন করেছিল।"
এদিকে, পুলিশের একটি প্রতিবেদনে ওই ঘটনার সময় মরক্কোর নিরাপত্তা বাহিনীর কিছু ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। এটি পরিস্থিতির আরো জটিলতা সৃষ্টি করেছে।