রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তেহরানে খামেনির শেষ বিদায়ে মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রা

তেহরানে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ৭০ লাখ যাত্রা রেকর্ড হয়েছে।

তেহরানে খামেনির শেষ বিদায়ে মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানে ব্যাপক জনসমাগম ঘটেছে। এ উপলক্ষে শহরের মেট্রো নেটওয়ার্কে একদিনে ৭০ লাখের বেশি যাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত তেহরান মেট্রোতে মোট ৭০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। স্বাভাবিক সময়ের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

এই বিপুল যাত্রীচাপের মূল কারণ হিসেবে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাকে উল্লেখ করা হয়েছে। রাজধানীর ইমাম খোমেনি মোসাল্লা প্রাঙ্গণে তার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান চলছে, যেখানে হাজার হাজার মানুষ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে যানজট কমানো সম্ভব হচ্ছে এবং বিপুলসংখ্যক মানুষের দ্রুত যাতায়াত নিশ্চিত করা যাচ্ছে।

তাসনিম জানিয়েছে, খামেনির শেষ বিদায় উপলক্ষে আয়োজিত এই আনুষ্ঠানিকতা রোববার রাত ৮টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণপরিবহন ব্যবস্থাও বিশেষ প্রস্তুতিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন