শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মায়ামিতে ঝড়ের আশঙ্কা, আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচে বিলম্বের সম্ভাবনা

মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্ডের ম্যাচে ঝড়ের আশঙ্কা, বিলম্বের সম্ভাবনা রয়েছে।

মায়ামিতে ঝড়ের আশঙ্কা, আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচে বিলম্বের সম্ভাবনা

মিয়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্ডে মুখোমুখি হবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে। তবে, স্থানীয় আবহাওয়ার কারণে ম্যাচটি বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও সকালে আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে রোদ দেখা গেলেও আবহাওয়া ছিল গুমোট।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বজ্রপাত। মার্কিন নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এই সময়ে খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

এছাড়াও, কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটি হবে স্কালোনির শততম ম্যাচ।

বিজ্ঞাপন