বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বে চমক দেখানো আফ্রিকান দলটিকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই ম্যাচ।
আর্জেন্টিনা নকআউট পর্বে অপ্রতিরোধ্য। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে হারের পর থেকে কোন দল তাদের আটকাতে পারেনি। মেসির দুর্দান্ত ফর্মের কারণে আর্জেন্টাইন ভক্তরা কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করার প্রত্যাশা করছেন। গ্রুপ পর্বে তিন ম্যাচে মেসি করেছেন ছয় গোল।
আক্রমণের দায়িত্বে লা পুলগার সঙ্গী হিসেবে থাকবেন লাওতারো এবং আলমাদা। বলদি হিসেবে নামতে পারেন আলভারেজ। মিডফিল্ডে দে পল, এঞ্জো, ম্যাক অ্যালিস্টার নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে আছেন। কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে মেসির সঙ্গে তাদের কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, “কেপ ভার্দের নকআউটে ওঠা কোনো অঘটন নয়। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার ভুল করতে চাই না। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলব।”
কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুেকে রুখে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। তাদের হেড কোচ বুবিস্তা জানান, “কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আমাদের ফুটবল খেলেই ইতিহাস গড়েছি। আর্জেন্টিনা অবশ্যই অনেক এগিয়ে, কিন্তু আমরা কাউকেই ভয় পাই না।”
সামর্থ্যের বিচারে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আকাশী-নীলরা। কোচ হিসেবে স্কালোনির শততম ম্যাচ এটি, জয় দিয়ে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে।