শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে পূর্ণশক্তির আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা

আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে, ফিরছেন মেসি।

কেপ ভার্দের বিপক্ষে পূর্ণশক্তির আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের 'রাউন্ড অব থার্টি টু'-এ কেপ ভার্দের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন করলেও, এবার নিজেদের সেরা একাদশে ফিরে আসবেন দলের প্রধান খেলোয়াড়রা।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়লাভের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে প্রথমার্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার জায়গায় খেলেছিলেন হুলিয়ান আলভারেজ।

এছাড়া, স্কালোনি রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নাহুয়েল মোলিনাসহ কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন। তবে, নকআউট পর্বে আর কোনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই, তাই কেপ ভার্দের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা ও ফাকুন্দো মেদিনা খেলবেন। সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের জুটি গড়বে। রোমেরো হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেও অনুশীলনে ফিরে এসেছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত বলে জানা গেছে।

মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদা। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির ফেরাটা প্রায় নিশ্চিত। তার সঙ্গে লাউতারো মার্টিনেজকে এগিয়ে রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানিয়েছেন, মেসির পুরো ম্যাচ খেলা ম্যাচের পরিস্থিতি ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ (৪-৪-২): এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

বিজ্ঞাপন