সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
খেলাধুলা

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্য কাজে লাগিয়ে ফুটবল উন্নয়নের ঘোষণা

ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য কাজে লাগিয়ে দেশের ফুটবল উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্য কাজে লাগিয়ে ফুটবল উন্নয়নের ঘোষণা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবল উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার জাতীয় দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের চেষ্টা করা হবে।

৩ জুলাই, শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেশের বিভিন্ন স্তরে খেলাকে ছড়িয়ে দিতে কাজ করছে। ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের স্ট্রাকচার, অবকাঠামো ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের চিন্তা করা হচ্ছে।

ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

বিজ্ঞাপন