মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
খেলাধুলা

মিশরের ১-০ লিডে বিরতি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে উত্তেজনা

মিশর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ লিড নিয়ে বিরতিতে গেল।

মিশরের ১-০ লিডে বিরতি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে উত্তেজনা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে রয়েছে মিশর। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ইমান আশুর। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ইমান। এসময় ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে।

আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে সেটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশুর এবার ভুল করেননি। নিখুঁত হেডে লক্ষ্যভেদ করলে লিড পায় আফ্রিকার দলটি।

বিশ্বকাপ ইতিহাসে মিশরের এটি মাত্র দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন