শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরের দিকে তিনি বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।

নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে ছাত্র-জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন। তাদের স্লোগান অনুষ্ঠানের পরিবেশকে প্রকম্পিত করে তোলে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতার প্রত্যাশা তুলে ধরেছেন। এই স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊধর্তন কর্মকর্তা এবং পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন