মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

ভারত চীন থেকে যুদ্ধবিমান ও তিস্তা প্রকল্পে নজর রাখছে

ভারত চীন থেকে যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ভারত চীন থেকে যুদ্ধবিমান ও তিস্তা প্রকল্পে নজর রাখছে

ভারত, চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনা এবং তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততার ওপর নজর রাখছে। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, ভারত তার প্রতিবেশী দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নিবিড়ভাবে নজর রাখছে। তিনি জানান, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের মনোভাব আগেই বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে যা কিছু অগ্রগতি, তা সার্বিকভাবে বিবেচনা করা হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর নিয়ে যে কথাবার্তা হয়েছে, তার সম্ভাব্য প্রভাবের ওপরও নজর আছে দিল্লির।

জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের উন্নয়নে ভারতের সহায়তার বিষয়টি দু দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে তৈরি।

বিজ্ঞাপন