শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পাবনায় থানায় ঘেরাও, যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

পাবনায় থানায় ঘেরাও করে যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ।

পাবনায় থানায় ঘেরাও, যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার অভিযোগে আটক যুবলীগ নেতা রিপন সরকারকে পুলিশ মুক্তি দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে তার মুক্তির দাবিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে গ্রামবাসীরা থানায় বিক্ষোভ করে। রিপন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে নাশকতার অভিযোগে রিপনকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদল নেতা সোহেল ও গ্রামবাসীরা থানায় এসে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিপনের বিরুদ্ধে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই মুচলেকা নিয়ে তাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম সোহেল বলেন, 'গ্রামের স্বার্থে একটি খাস জায়গায় বাজার বসানোর কারণে রাজনৈতিক প্রভাবের জন্য রিপনকে আটক করা হয়েছে।'

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, রিপনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন