সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু

পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু, আহত ৮ জন।

পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের নিকটবর্তী একটি পাথুরে গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি বাস পার্বত্য দানা সার এলাকার একটি গভীর খাদে পড়ে যায়।

ঝোব জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দের মাধ্যমে জানা যায়, শুক্রবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে গিরিখাতে পড়ে যায়। এতে ৪০ জনের মৃত্যু ঘটে এবং অন্তত আটজন আহত হয়েছেন।

একটি উদ্ধারকারী সংস্থা জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি দেশের রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন