শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি সই করলো ভারত

ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই, সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত।

জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি সই করলো ভারত

ভারত ও জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এআই প্রযুক্তি, জ্বালানি এবং অর্থনীতি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আরও কিছু চুক্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) জাপানের প্রধানমন্ত্রী সানো তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি সই করেন। ভারতের প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত বছর টোকিও সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি জাপানের পক্ষ থেকে আগামী এক দশকে ভারতে বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি পেয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সানো তাকাইচি তিনদিনের সফরে ভারতে আসেন।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২৫-২৬ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছর ভারতে জাপানের বিনিয়োগ ছিল ৩.২ বিলিয়ন ডলার, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন