শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউরোপে নজিরবিহীন তাপপ্রবাহে মৃত্যু ২০ হাজার ছাড়াতে পারে

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

ইউরোপে নজিরবিহীন তাপপ্রবাহে মৃত্যু ২০ হাজার ছাড়াতে পারে

ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহে গত এক সপ্তাহে অন্তত ১০টি দেশের জাতীয় তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ২২ থেকে ২৮ জুনের মধ্যে ইউরোপজুড়ে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে এক হাজারের বেশি মানুষ মারা গেছে এবং যুক্তরাজ্যে আনুমানিক ৮৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্রান্সেও জুন মাসে বহু মানুষের মৃত্যু হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ বিশ্বের দ্রুত উষ্ণ হওয়া মহাদেশগুলোর একটি হয়ে উঠেছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত চার বছরে ইউরোপে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে অতিরিক্ত গরমের কারণে, যার বড় অংশ প্রতিরোধযোগ্য ছিল।

বিশেষজ্ঞদের মতে, এয়ার কন্ডিশনিং ব্যবহারের মাধ্যমে তাপজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এর ব্যাপক ব্যবহার গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়িয়ে ভবিষ্যতের জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

এছাড়া, তাপপ্রবাহের প্রভাব ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, যেখানে কয়েক লাখ মানুষ সর্বচ্চ হিট অ্যালার্টের আওতায় রয়েছে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, এবং উচ্চ আদ্রতার কারণে রিয়েল-ফিল তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।

বিজ্ঞাপন