বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজার মানুষের মৃত্যু

গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইইউভুক্ত ২৭টি দেশে এই প্রাণহানি ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।

হিটস্ট্রোকের কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে ইউরোমোমো। যদিও ইইউর কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, মৃতদের একটি বড় অংশ ফ্রান্স এবং বেলজিয়ামের বাসিন্দা।

এদিকে, মে ও জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে, যা ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই তীব্র তাপপ্রবাহ আগামী বছরগুলোতে বারবার ফিরে আসতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

বিজ্ঞাপন