সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা রাখা হয়েছে।

খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর রাখা হয়েছে। শোক ও বিদায় আয়োজনের অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়।

আগামী ৯ জুলাই আলী খামেনিকে ওই মাজারে সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি জানান, এই লাল পতাকা শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। তিনি নবী হযরত মুহাম্মদ (স.) এর নাতি, যিনি সপ্তম শতকে কারবালার যুদ্ধে নিহত হন।

হাশেমি আরও বলেন, এই ঘটনা শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক। ইসলামিক প্রজাতন্ত্র এটি ব্যবহার করে খামেনির মৃত্যুকে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন