শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পারস্য উপকূলে আইআরজিসির কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পারস্য উপকূলে আইআরজিসির নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক জাহাজগুলোকে সতর্কবার্তা।

পারস্য উপকূলে আইআরজিসির কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পারস্য উপকূলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসলামিক রেভুলিউশনারি গার্ড করপস্ (আইআরজিসি)। বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে ওমান সংলগ্ন রুটে জাহাজগুলোকে আগাম শনাক্ত করার জন্য। শুক্রবার (৩ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির আওতাভুক্ত বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী ওমানের জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে। এই গোয়েন্দা সংস্থা বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে জাহাজগুলোকে আগাম শনাক্ত করে সতর্কবার্তা জারি করে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে আইআরজিসির নির্ধারিত নৌপথ মানতে হবে। তারা আন্তর্জাতিক জাহাজগুলোকে ওমান সংলগ্ন রুট ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে।

এদিকে, ওয়াশিংটন তেহরানের অস্থায়ী সমঝোতার পর এই নজরদারি পারস্য উপকূলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আলোচনার টেবিলে বসার পরও আইআরজিসি গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ওমান।

বিজ্ঞাপন