সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত, আহত ৮

পাকিস্তানের বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত, আহত ৮।

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত, আহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান-খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।

দেশটির মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বাসটি প্রথমে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে, তবে পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রী দুর্ঘটনাকবলিত বাসে উঠে পড়ে। ফলে বাসটির যাত্রীসংখ্যা ৪৮ জনে দাঁড়ায়।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসক এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।

বিজ্ঞাপন