সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি আড়াই হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি আড়াই হাজার ছাড়িয়েছে, আহত ১২ হাজার ৪০০।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি আড়াই হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তিনি জানান, ভূমিকম্পের পর আহতের সংখ্যা ১২ হাজার ৪০০। ২৪ জুনের শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর সাড়ে আটশ’র বেশি আফটারশক অনুভূত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখনও নিখোঁজ রয়েছে ৩৮ হাজার ৬শ’র বেশি মানুষ। ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ৫০ হাজারের বেশি বলা হলেও পরে কর্তৃপক্ষ সেই সংখ্যা সংশোধন করে।

এদিকে, উদ্ধার কাজের পাশাপাশি ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্যে জরুরি ত্রাণ কার্যক্রম জটিল হয়ে উঠেছে। বাস্তুচ্যুত ১৩ হাজার মানুষের মধ্যে খাদ্য, পানি এবং চিকিৎসা সামগ্রী বিতরণে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লাখ মানুষের জন্য তিন মাসের খাবার সরবরাহে ৫ কোটি ডলারের তহবিল আবেদন করেছে। বেশ কয়েকটি দেশ ও আঞ্চলিক জোট ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ৩০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন