ভেনেজুয়েলায় সম্প্রতি সংঘটিত ভূমিকম্পের ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৯০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ।
তিনি জানান, ভূমিকম্পের কারণে গৃহহীন হয়েছেন ১৫ হাজার ৮০০ জনেরও বেশি। উদ্ধারকাজের জন্য লা গুয়াইরায় ১৪টি এবং কারাকাস ও মিরান্দাসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ভূমিকম্পের ৬ দিন পর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের নীচ থেকে ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার কাজটি করেছে জর্ডানের অনুসন্ধানী দল। শিশুটিকে উদ্ধারকে আশার একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
এদিকে, যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জীবিতদের সন্ধানে কাজ করে যাচ্ছে। গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ মাত্রার ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।