বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুয়া প্রতিরোধ আইন: অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

বাংলাদেশে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল ও ৫ কোটি টাকা জরিমানা।

জুয়া প্রতিরোধ আইন: অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

বাংলাদেশের জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে। এই আইনের মাধ্যমে জুয়া, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে এই বিলটি উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটের মাধ্যমে এটি পাস হয়। নতুন আইনটি বিদ্যমান দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ রহিত করে তৈরি করা হচ্ছে।

বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ ২৪ ধরনের অপরাধের সংজ্ঞায়ন করা হয়েছে। অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজা নির্ধারণ করা হয়েছে, যা অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

বিলে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে যুক্ত হন, তবে তাকে দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধে পাঁচ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড হতে পারে। এছাড়া, অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা অর্থদণ্ড হতে পারে।

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের জন্যও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলটিতে জুয়া, জুয়ার স্থান, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম ইত্যাদিরও সংজ্ঞায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন