বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুস্তাফা মনোয়ারকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনারে চিরবিদায়

মুস্তাফা মনোয়ারকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনারে কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায় জানানো হয়েছে।

মুস্তাফা মনোয়ারকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনারে চিরবিদায়

কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় জানানো হয়েছে। তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মুস্তাফা মনোয়ারের মরদেহ সাবেক কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে নেয়া হয়, যেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও গকুল ভি কে নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

শিল্পী মুস্তাফা মনোয়ারের কর্মময় জীবনের নানা দিক স্মরণ করেন তাঁর সহকর্মী ও ছাত্ররা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, তিনি কেবল চিত্রকলায় নয়, সঙ্গীত ও নৃত্যেও বিশেষ জ্ঞান রাখতেন।

চিত্রশিল্পী হাশেম খান মন্তব্য করেন, মুস্তাফা মনোয়ারের গুণের প্রকাশ প্রতিটি ক্ষেত্রে ঘটেছে। অভিনেতা তারিক আনাম খান বলেন, তাঁর চলে যাওয়া আমাদের জন্য একটি বড় ক্ষতি।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয় সমবেত কণ্ঠে 'ধনধান্য পুষ্প ভরা' গান গেয়ে। পরে, কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে বনানীতে চিরনিদ্রায় শায়িত হন মুস্তাফা মনোয়ার।

বিজ্ঞাপন