প্রতিবছর ১ জুলাই বাংলাদেশের ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে পালন করা হয়। এই সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে।
আগামীকাল বুধবার, ১ জুলাই, ব্যাংক হলিডে উপলক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।
এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জ— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—এ লেনদেনও বন্ধ থাকবে।
প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে, তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।