মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য না দেওয়ার ঘোষণা

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য না দেওয়ার ঘোষণা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক পরিচয়কে কখনো প্রাধান্য দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অপরাধী ছাড়া দলের বিবেচনায় পুলিশ কাউকে গ্রেফতার করছে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে এবং রেকর্ড উন্নতি হয়েছে। সংসদে খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনের তথ্য উপস্থাপন করা হয়।

তিনি উল্লেখ করেন, ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। আগে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে পারতেন না, তবে এখন তারা সহজেই থানায় মামলা বা অনলাইনে অভিযোগ করতে পারছেন।

মন্ত্রী আরও জানান, ধর্ষণের মামলায় পুলিশ ডিপার্টমেন্ট গ্রেফতার, চার্জশিট দাখিল, সাক্ষী উপস্থাপন ও বিচার কার্যক্রমে সহায়তা করছে। এর ফলে রামিষা হত্যার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের রেকর্ড।

এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে একটি স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদফতরের জন্য আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন