মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিশ্বকাপে জাপানের কোচের কাছে সমর্থকদের ক্ষমা প্রার্থনা

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হারের পর জাপানের কোচ ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে।

বিশ্বকাপে জাপানের কোচের কাছে সমর্থকদের ক্ষমা প্রার্থনা

বিশ্বকাপে ব্রাজিলের কাছে নাটকীয়ভাবে হারের পর জাপানের কোচ হাজিমে মোরিয়াসু আবেগ ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে তিনি খেলোয়াড়দের সামনে এবং গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই হারের পুরো দায়িত্ব তার।

ম্যাচ শেষে মোরিয়াসু মাঠে খেলোয়াড়দের একত্র করেন এবং সবার সামনে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান। তিনি বলেন, 'আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায় আমার, এবং আমি সবার কাছে ক্ষমা চাই।'

তিনি আরও বলেন, 'হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন বা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন।'

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশে কিছু কথা বলেন এবং বক্তব্য শেষে সবার সামনে মাথা নত করেন। খেলোয়াড়রা পরে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।

মোরিয়াসু ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন। হারলেও ইতিবাচক মানসিকতা রাখার বার্তা দিয়ে তিনি বলেন, 'এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা সত্যিই হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।'

তিনি যোগ করেন, 'আমরা এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে এবং অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও পুরো সাপোর্ট টিমও এই পুরো যাত্রায় সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা সবই করেছি। যদিও এখন আমরা ভীষণ হতাশ, তবুও আমি এই ফলাফলকে মেনে নিয়ে এটিকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণায় রূপ দিতে চাই।'

উল্লেখ্য, জাপান এ পর্যন্ত মোট ৮ বার বিশ্বকাপে অংশ নিয়েছে, যার মধ্যে ৪ বার রাউন্ড অব ১৬ পর্বে যাওয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।

বিজ্ঞাপন