রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা যুক্ত হয়েছে। এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম পদ্ধতি ঢাকায় ৪টি পয়েন্টে, বিশেষ করে জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডে চালু করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (৩০ জুন) সকালে এক অনুষ্ঠানে জানায়, ঢাকার ১৯টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য প্রদান করেন। তিনি জানান, ইতোমধ্যে এআই ক্যামেরার মাধ্যমে দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে।
কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে রাজধানীর অধিকাংশ পয়েন্টে এই প্রযুক্তি চালুর কাজ চলছে। তিনি আরও জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, অটোরিকশা চলাচল বন্ধে বা নিয়ন্ত্রণে কাজ চলছে, তবে পুলিশের একার পক্ষে রাজধানীর অটোরিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।