শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
জাতীয়

পার্বত্য চট্টগ্রামে ৪০ বছর ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ, স্থানীয়রা চরম অনিশ্চয়তায়

পার্বত্য চট্টগ্রামে ৪০ বছর ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ, স্থানীয়রা চরম অনিশ্চয়তায় ভুগছেন।

পার্বত্য চট্টগ্রামে ৪০ বছর ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ, স্থানীয়রা চরম অনিশ্চয়তায়

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছর ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈধ দলিলের অভাবে তারা ব্যাংক ঋণ নিতে পারছেন না এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মতে, পাহাড়ের উন্নয়নে বিরোধহীন মৌজাগুলোতে ভূমি বন্দোবস্ত চালু করা প্রয়োজন। পাহাড়ি-বাঙালি বসবাসকারীরা বংশ পরম্পরায় ভূমি ভোগদখল করে আসছেন, তবে তাদের কাছে লিখিত দলিল নেই।

আশির দশকে ভূমি অধিকার নিয়ে বিরোধ শুরু হলে তৎকালীন সরকার ভূমি বন্দোবস্ত বন্ধ করে দেয়। বর্তমানে এই সমস্যার সমাধান না হওয়ায় সরকারি সুযোগ-সুবিধা বিঘ্নিত হচ্ছে।

একজন স্থানীয় বাঙালি বলেন, “ভয়ভীতিতে আছি। ব্যাংক থেকে ঋণ নিতে পারছি না।” অপর এক পাহাড়ি জানান, “যদি জায়গা মালিকানায় হতো, সরকার যদি বন্দোবস্ত দিত, জনগণের উপকার হতো।”

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, “যেখানে ঝামেলা নাই, সেখানে ভূমি বন্দোবস্ত হতে পারে।” তিনি উল্লেখ করেন, বিরোধহীন জমিতে দ্রুত বন্দোবস্ত দেওয়ার সময় এসেছে।

স্থানীয় প্রশাসনও ভূমি বন্দোবস্ত চালুর গুরুত্ব তুলে ধরেছে। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “এটি স্থানীয়ভাবে সমাধান হবে না। এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।”

বিশিষ্টজনরা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই শান্তির জন্য ভূমি বন্দোবস্ত নিয়ে অচলাবস্থা নিরসন করা জরুরি।

বিজ্ঞাপন