সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে

মুম্বাইতে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত, উদ্ধারকাজ চলছে।

মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে

ভারতের মুম্বাই নগরীর পূর্বাংশে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন এখনও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন।

বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বাহিনী জানায়, বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকায় গাউশিয়াচলে এই ভূমিধসের ঘটনা ঘটে।

টানা বৃষ্টির কারণে ঘনবসতিপূর্ণ এই এলাকা ভূমিধসের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে অন্তত তিনটি ঝুপড়ি ঘর চাপা পড়ে। কর্তৃপক্ষের শঙ্কা, এতে অন্তত পাঁচ থেকে ছয়জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকতে পারেন।

জীবিত উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে অংশ নিচ্ছে মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ এবং ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী।

বিজ্ঞাপন