মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে সংঘর্ষে সাত নাবিক নিহত হয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি।
সংবাদ সংস্থা দুটি জানায়, মার্কিন সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের উপদেষ্টা যুদ্ধজাহাজটিতে আসার পর এই সহিংসতা শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, উপদেষ্টা যখন নাবিকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন উপস্থিত সদস্যরা তাঁকে উদ্দেশ্য করে ভুয়া ধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এই ঘটনার পর বাকবিতণ্ডা ক্রু সদস্যদের মধ্যে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় সাতজন সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুদ্ধজাহাজটির ভেতরের পরিবেশ এখনও উত্তপ্ত ও থমথমে রয়েছে।
বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং এর মূল মিশন হলো ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ বজায় রাখা। গত জুলাই মাসে ওমানে স্বল্পসময়ের বিরতি ছাড়া, যুদ্ধজাহাজটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করছে বলেও দাবি করেছে মেহের নিউজ।