সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা পুনরায় চালু

ভেনেজুয়েলা ও ইসরায়েল ১৭ বছর পর কনস্যুলার সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা পুনরায় চালু

ভেনেজুয়েলা ও ইসরায়েল ১৭ বছর পর আবারও একে অপরের দেশে কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুই দেশের সরকার এ তথ্য জানিয়েছে।

২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ১৭ বছর আগে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছিল।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এর ফলে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সম্পর্কেও পরিবর্তন এসেছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, জুনে একটি মানবিক সহায়তা দল ইসরায়েল থেকে ভেনেজুয়েলা সফর করে। এ সময় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।

ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের গুরুত্ব দুই দেশই স্বীকার করে। দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বহু বছর ধরে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ছিল। সম্প্রতি কারাকাসে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন