বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে ৪টি মানবাধিকার সংস্থা।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের ৪টি মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলাটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এসব নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

মামলাটি দায়েরকারী সংস্থাগুলো হলো আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট।

এই মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে, যা আইসিসি’র বিচারক, প্রসিকিউটর ও আদালতের কর্মীদের ওপর নিষেধাজ্ঞার সুযোগ রাখে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ইস্যুতে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর পর মার্কিন নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়।

বিজ্ঞাপন