চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় অতিরিক্ত আসার অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহক হয়রানি কমাতে অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।
অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়া গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ জানাতে গ্রাহকরা নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবি ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে অভিযোগ জানানো যাবে।