সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিল্পউদ‍্যোক্তা সেলিনা রহমান চৌধুরী আর নেই

শিল্পউদ‍্যোক্তা সেলিনা রহমান চৌধুরী ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

শিল্পউদ‍্যোক্তা সেলিনা রহমান চৌধুরী আর নেই

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইদুর রহমানের সহধর্মিণী সেলিনা রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি ২৮ জুন, রবিবার বিকেল ৫টায় রাজধানীর উত্তরায় অবস্থিত প্রিয়াংকা সিটির নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে সেলিনা রহমান চৌধুরীর বয়স ছিল ৬৩ বছর। তিনি পুত্র সৌরভ রহমান ও কন্যা শাতিলা রহমান দিশা-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সেলিনা রহমানের মৃত্যুতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছে।

মরহুমার জানাজার নামাজ রোববার বাদ এশা উত্তরার বাওনিয়ায় প্রিয়াংকা রানওয়ে সিটি বাংলোবাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে বিরুলিয়ায় প্রিয়াংকা ওয়েস্টার্ন সিটিতে দ্বিতীয় নামাজের পর রাত সাড়ে ১০টায় তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা করেন।

বিজ্ঞাপন