শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
জাতীয়

শরীয়তপুরে সরকারি ১০ দপ্তরে বকেয়া বিদ্যুৎ বিল ১ কোটি ৩৬ লাখ

শরীয়তপুর শহরের ১০টি সরকারি দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া ১ কোটি ৩৬ লাখ টাকার ওপরে।

শরীয়তপুরে সরকারি ১০ দপ্তরে বকেয়া বিদ্যুৎ বিল ১ কোটি ৩৬ লাখ

শরীয়তপুর পৌরসভাসহ শহরের ১০টি সরকারি দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ১ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৬১৭ টাকা। দীর্ঘদিন ধরে এই বিল পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানায়, পৌরসভায় বকেয়া রয়েছে ১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৭৫ টাকা। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বিদ্যুৎ বিল ৮ লাখ ৬০ হাজার ৫৩৩ টাকা, ডেপুটি কমিশনার অব ট্যাক্সেসের ২ লাখ ৪২ হাজার ৩০১ টাকা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ লাখ ৮৮ হাজার ১৬৫ টাকা, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা এবং জেলা মডেল মসজিদের ৩ লাখ ২১ হাজার ২২৩ টাকা বকেয়া রয়েছে।

জেলা ক্রীড়া কর্মকর্তা সমীর বাইন জানান, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ পেলে ধাপে ধাপে বিদ্যুৎ বিল পরিশোধের পরিকল্পনা রয়েছে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, সরকারি চাহিদা বাজেট দেওয়া হয়েছে এবং অর্থ পেলে বকেয়া পরিশোধ করা হবে।

শরীয়তপুর পৌরসভা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন জানান, বকেয়া বিল পরিশোধের জন্য ইতিমধ্যে প্রায় ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং শিগগিরই বাকি বিলও ধাপে ধাপে পরিশোধ করা হবে।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, পৌরসভাসহ ১০ প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বকেয়া পরিশোধের জন্য।

বিজ্ঞাপন