সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহররমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য বাতিল

মহররম উপলক্ষে জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত, বিতর্কিত অনুষ্ঠানের কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

মহররমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য বাতিল

মহররম উপলক্ষে সম্প্রচারিত একটি অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে বিতর্কের কারণে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে।

গত ২৬ জুন, মহররম উপলক্ষে প্রচারিত ওই অনুষ্ঠানে ধর্মীয় দৃশ্যায়ন নিয়ে অভিযোগ ওঠে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এ কারণে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জিও নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সম্প্রচার করা হয়েছে এবং এটি তাদের সম্পাদকীয় নীতি বা বিশ্বাসের প্রতিফলন নয়। চ্যানেলটি ঘটনার পর সংশ্লিষ্ট ভিডিও সব ডিজিটাল ও সম্প্রচার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলেছে।

নিয়ন্ত্রক সংস্থা বলছে, জিও নিউজের সম্পাদকীয় সতর্কতার ঘাটতি ছিল এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে কাউন্সিল অব কমপ্লেইন্টস-এর কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

মহররম ইসলামের একটি সংবেদনশীল সময়, যেখানে ধর্মীয় বিষয় নিয়ে সামান্য বিতর্কও জনরোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের চিত্রায়ন অত্যন্ত স্পর্শকাতর বিষয়।

পাকিস্তানে প্রেস স্বাধীনতার প্রশ্নেও সমালোচনা রয়েছে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

বিজ্ঞাপন