বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
জাতীয়

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংঘর্ষ, আহত ১৫ জন

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংঘর্ষ, আহত ১৫ জন

চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের এজিএমসহ অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে গত ২৩ জুন চির্কা সাবস্টেশন এলাকা থেকে দুই বিদ্যুৎ কর্মীকে তুলে নেওয়ার অভিযোগের পর উত্তেজনা বৃদ্ধি পায়।

ঘটনার সময় ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আলম পুলিশি নিরাপত্তা ছাড়াই অভিযুক্ত দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন। এজিএম নাজির উল্লাহর নেতৃত্বে ২০-২৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে।

বিদ্যুৎ বিভাগের দাবি, সংঘর্ষে এজিএম নাজির উল্লাহসহ অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত ও লাঞ্ছিত হয়েছেন। সংঘর্ষের পর বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডিজিএমকে অফিসে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি নিরাপত্তা ছাড়া তাদের পাঠানো হয়েছে, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, গত দুই মাস ধরে তাদের এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ সরবরাহ করা হয়নি এবং পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় তারা ক্ষুব্ধ হন।

স্থানীয় চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, সাধারণ মানুষকে এভাবে হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই। ঘটনার পর ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এরশাদ উল্লাহ জানান, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার প্রতিশ্রুতি দেন এবং ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন