বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
জাতীয়

ভারতের পর্যটন ভিসা আজ থেকে চালু, পাসপোর্ট জমা শুরু

বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা আজ থেকে চালু, পাসপোর্ট জমা নেওয়া শুরু।

ভারতের পর্যটন ভিসা আজ থেকে চালু, পাসপোর্ট জমা শুরু

বাংলাদেশিদের জন্য দীর্ঘ দুই বছর পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো। আজ থেকে ভিসা আবেদনকারীরা পাসপোর্ট জমা দিতে পারবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে।

ঢাকাসহ পাঁচটি ভিসা কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে। আবেদনকারীরা স্লট পাওয়ার ভিত্তিতে পাসপোর্ট জমা দিতে পারবেন। যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের বাইরে বর্তমানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ভারতীয় হাইকমিশন জানায়, রোববার থেকে পর্যটন ভিসার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। তবে পুরোপুরি কার্যক্রম চালুর জন্য আরও সময় লাগবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, ব্যবসায়ী, স্টুডেন্ট ও ডাবল এন্ট্রি ভিসা সীমিত আকারে চালু রয়েছে।

আবেদনকারীরা সব ভিসা ক্যাটাগরিতে শ্লট পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত পর্যটন ভিসা বন্ধ করে দেয়।

নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে এই ভিসা চালুর ঘোষণা দেন।

বিজ্ঞাপন