শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
জাতীয়

জেসিআই ঢাকা ইস্টে সালমা আক্তার হীরা সভাপতি নির্বাচিত

জেসিআই ঢাকা ইস্টে সালমা আক্তার হীরা প্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন।

জেসিআই ঢাকা ইস্টে সালমা আক্তার হীরা সভাপতি নির্বাচিত

ঢাকায় অনুষ্ঠিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইস্টের সাধারণ সভায় ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। সালমা আক্তার হীরা স্থানীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, যিনি এই শাখার প্রথম নারী সভাপতি।

সাধারণ সভাটি গতকাল, ২৮ জুন অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান রাজীব। এছাড়া জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করবেন আশিক এলাহী মজুমদার। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ।

সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঈশা খান এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান শুভ। স্থানীয় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক ও মো. জুবায়ের হোসিয়ান।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তারা, সিনেটর, সাবেক জাতীয় সভাপতি, সাবেক স্থানীয় সভাপতি, বিভিন্ন স্থানীয় সংগঠনের বর্তমান সভাপতি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেসিআই একটি বৈশ্বিক অলাভজনক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। জেসিআই বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই জেসিআই ঢাকা ইস্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন