মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জ-সিলেট সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ-সিলেট সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাসপাতাল চালুর দাবি নিয়ে চলছে আন্দোলন।

সুনামগঞ্জ-সিলেট সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল চালু ও একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তা এলাকায় মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাজার কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণকাজ শেষ হলেও আজ পর্যন্ত হাসপাতাল চালু করা হয়নি।

হাসপাতালটি চালু না হওয়ায় মেডিকেল শিক্ষার্থী হিসেবে তাঁরা হাতে-কলমে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে একাধিকবার শিক্ষার্থীরা আন্দোলন করলেও হাসপাতাল চালুর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

দাবি পূরণ না হওয়ায় টানা ১০ দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে কোনো আশ্বাস না পাওয়ায় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন