বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা ও মহানন্দা নদীতে তিনজন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

পদ্মা ও মহানন্দা নদীতে তিনজন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে।

পদ্মা ও মহানন্দা নদীতে তিনজন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এছাড়া মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের নাম মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় গোসল করতে নেমে রিফাত ও রাসেল পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধারে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকাল ৫টা পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাকিরুল ইসলামের উদ্ধারে চেষ্টা চলছে। ওসি একরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং সেখানে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহযোগিতা করছে পুলিশ।

বিজ্ঞাপন