বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, "আমরা আদালতের কাছে আবেদন করেছি যাতে হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়।"

গত বুধবার হাইকোর্ট ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেয়, যা এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহেমদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের পর বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন, এর মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা শেষ না হতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন