ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়েছিল। পরে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। বিশেষ করে, জুলাই মাসে অভ্যূত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।