সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল।

চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল

২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি তাদের নাম ঘোষণা করেছে।

কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গিয়র্গ নাগেলকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস–সংক্রান্ত আবিষ্কারের জন্য। পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল চ্যানেলরোডপসিন নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেন, যা কোষে প্রবেশ করালে আলোতে সংবেদনশীল হয়ে ওঠে।

পরে কার্ল ডেইসেরথ ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করান। নীল আলো দিয়ে কোষগুলোতে আলো ফেললে তিনি স্নায়ুসংকেত সৃষ্টি করতে সক্ষম হন। এই পদ্ধতি এখন জীবন্ত ইঁদুরের মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণেও কার্যকর হয়েছে।

আলো ব্যবহার করে স্নায়ুসংকেত নিয়ন্ত্রণের এই পদ্ধতিকে ‘অপটোজেনেটিকস’ বলা হয়। আবিষ্কারের পর থেকে এই পদ্ধতি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হলো।

এরপর ক্রমান্বয়ে সুইডেন ও নরওয়ে থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন