শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ডিজেল মজুত ছাড়তে রাজি ইউরোপ, ঘোষণা ট্রাম্পের

ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি ছাড়তে রাজি হয়েছে ইউরোপীয় দেশগুলো।

ডিজেল মজুত ছাড়তে রাজি ইউরোপ, ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে রাজি হয়েছে।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মজুত ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

এদিকে, শুক্রবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জি-সেভেন জোটের নেতারা আগামী ৪ মাসের মধ্যে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছেন।

জি-সেভেন নেতারা জানান, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ এড়িয়ে চলা হবে।

এর আগে, ডিজেল রপ্তানির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানায়, এটি কারও জন্যই সুফল বয়ে আনবে না।

ট্রাম্প প্রশাসন বেশ কিছুদিন ধরেই ইউরোপের দেশগুলোকে তাদের মজুত থেকে আরও ডিজেল বাজারে ছাড়তে চাপ দিচ্ছিল। অন্যথায়, যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দেন তিনি।

বিজ্ঞাপন