শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান দেশে পৌঁছেছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান দেশে পৌঁছেছে, শনিবার বিশেষ ব্যবস্থায় কেন্দ্রে নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান দেশে পৌঁছেছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান অবশেষে দেশে পৌঁছেছে। এই জ্বালানি ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্ব ত্রুটিমুক্ত করা হয়েছে এবং সেটি বর্তমানে কার্যকর রয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আশা প্রকাশ করেছেন ফকির মাহবুব আনাম।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এই জ্বালানি দেশে আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।

বিজ্ঞাপন