যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা সেপ্টেম্বর মাসে প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ পৌঁছেছে, যা ২০১৪ সালের পরের সর্বনিম্ন।
বিশ্লেষকরা উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, ক্রমবর্ধমান সুদহার এবং সংকুচিত শ্রমবাজার এই তিনটি কারণে ভোক্তা আস্থা সূচকে অবনতি ঘটেছে।
দেশটির অধিকাংশ নাগরিক নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। তবে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন প্রতি ১০ জনের মাত্র ২ জন।
সাধারণ পরিবারগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে যে, আগামী ছয় মাসে ব্যবসায়িক পরিবেশ ও কর্মসংস্থান পরিস্থিতির আরো অবনতি হবে। অর্থনৈতিক সংকটের কারণে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষও স্পষ্ট হয়ে উঠছে।