শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের চারপাশে তৃতীয় নৌবহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরান ঘিরে তৃতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে, ইউএসএস থিওডর রুজভেল্টসহ যুদ্ধজাহাজ রওয়ানা দিয়েছে।

ইরানের চারপাশে তৃতীয় নৌবহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরান ঘিরে তৃতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে। ইতোমধ্যে, মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই নৌবহরে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক অ্যামফিবিয়াস শিপ ইউএসএস মাকিন আইল্যান্ড এবং স্থল অভিযানে পারদর্শী দুই হাজার মেরিন অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন করে ইরানের চারপাশে ১০ হাজার নৌসেনা মোতায়েন হতে যাচ্ছে, যার মধ্যে বহরে থাকা নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্য।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই বিমানবাহী রণতরীর বহর উপস্থিত রয়েছে। এর মধ্যে একটি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ এবং অপরটি ইউএসএস জর্জ ওয়াশিংটন।

বিজ্ঞাপন