গণপ্রজাতন্ত্রী চীন দেশব্যাপী প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী পালন করেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার মুহূর্ত স্মরণে প্রতি বছর ১ অক্টোবর জাতীয় দিবস উদযাপন করে দেশটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এ তথ্য জানিয়েছে। জাতীয় দিবস উপলক্ষ্যে, দেশজুড়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মূল পতাকা উত্তোলন অনুষ্ঠানটি বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একটি বিশাল ফুলের ঝুড়ি উৎসবমুখর পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছিল।
জাতীয় দিবস উপলক্ষ্যে, চীন ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটি পালন করবে।