শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্লস্টারশায়ারে বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্ন, ব্রিটিশ নাগরিক গ্রেফতার

গ্লস্টারশায়ারের বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার।

গ্লস্টারশায়ারে বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্ন, ব্রিটিশ নাগরিক গ্রেফতার

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় পুলিশ ইরানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক।

গ্রেফতারকৃত ব্যক্তিকে মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকা থেকে আটক করা হয়। একই এলাকায় আরও দুই স্থানে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে, বিমানঘাঁটিতে সম্ভাব্য নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজন এখনও জামিনে রয়েছেন। তারা সবাই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) তিনটি সন্দেহজনক যানবাহন মার্কিন বিমানবাহিনী পরিচালিত ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখা যায়, যা নিরাপত্তা তৎপরতা বৃদ্ধির কারণ হয়। পরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়, কিন্তু পরদিন তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন